জোড়া নিম্নচাপের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা
দি নিউজ লায়ন ; বঙ্গোপসাগরে ফের ঘণীভূত হয়েছে নিম্নচাপ। জোড়া নিম্নচাপের জেরে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। বুধবার সকালে থেকেই আকাশের মুখ ভার হয়ে আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সেইসঙ্গে, দু-এক পশলা বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জোড়া নিম্নচাপের প্রভাব বাংলার বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টি হবে বুধবার থেকে।
আবহবিদরা বলছেন, বর্ষার বিদায়ক্ষণ এসে গিয়েছে। যাওয়ার আগে এই শেষ ঝটকা। । বঙ্গোপসারে ঘণীভূত জোড়া নিম্নচাপের জেরে এখন শুধু বৃষ্টি নয়, পুজোর মুখে ঝড়ের সংকেত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত শুক্রবার আন্দামান সাগরে একটি নিম্নচাপ সংঘটিত হয়েছে। আর একটি নিম্নচাপ রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার প্রবণতা রয়েছে। তা হলে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে। প্রভাব পড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।
আবহাওয়ার পূর্বাভাস, বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের দাপটে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আর উত্তরের আকাশে আগামী ২৪ ঘণ্টায় মধ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া নিম্নচাপের প্রভাব রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

Post a Comment